রক্তদাতা দিবসের পিছনে থাকা ইতিহাস
দি নিউজ লায়ন; আজ রক্তদাতা দিবস।রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই পালিত হয় World Blood Donors Day। প্রত্যেক বছর ১৪ জুন পালিত হয় এই দিন। ২০০৪ সাল থেকে পালন করা শুরু হয়। প্রতি দিন বিশ্বে রক্তের অভাবে বহু মানুষের প্রাণ যাচ্ছে। কিন্তু আজও অনেকেই রক্তদান সম্পর্কে ভুল ধারণা, ইতস্তত ভাব কাটিয়ে উঠতে পারেননি। আজকের এই দিন রক্তদাতাদের উদ্দেশে পালিত হয়।
যাঁরা রক্তদান করে অন্যের প্রাণ ফিরিয়েছেন, তাঁদের জন্যই মূলত পালিত হয় আজকের দিনটি। বহুমানুষ কোনও স্বার্থ ছাড়াই মানবিকতার খাতিরে এগিয়ে আসেন রক্তদান করতে, তাঁদের আজ সম্মান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে, আজ অস্ট্রিয়ান বায়োলজিস্ট ও ফিজিশিয়ান কার্ল ল্যান্ডস্টেইনারের আজ জন্মদিন। ইনি ব্লাড ট্রান্সফিউশিন পন্থার জনক হিসেবে পরিচিত। মূলত তাঁর জন্মদিনকে সম্মান জানাতে ১৪ জুন দিনটিকে রক্তদাতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়।

Post a Comment